HISTORY GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWER SET BENGALI GK / ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর


HISTORY GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWER SET 

এই প্রশ্ন গুলি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে । এই প্রশ্ন গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে । আপনার পরীক্ষায় সাফল্য আসুক সেই ভাবেই প্রতিটি প্রশ্ন করা হয়েছে ।নীচে প্রশ্ন গুলি দেওয়া হল 


প্রশ্নঃ-   গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময় ভারত আক্রমণকারী হূণদের কী বলা হতো ?
উত্তর - শ্বেত হূণ ।

প্রশ্নঃ-  “ গ্রন্থসাহিব ” কে সঙ্কলন করেন ?
উত্তর – গুরু অর্জুন সিং ।

প্রশ্নঃ- শিবাজীর রাজ্যে অর্থমন্ত্রীকে কী বলা হতো ?
উত্তর – অমাত্য ।

প্রশ্নঃ- পরিণত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির অধিকাংশ গড়ে উঠেছিল কোন কোন নদ-নদীর তীরে ?
উত্তর – সিন্ধু নদ , সরস্বতী নদী ও দৃষবতী নদীর তীরে ।

প্রশ্নঃ- হরপ্পা কোথায় ছিল ?
উত্তর – ইরাবাতী নদীর এক পুরনো খাতের তীরে ।

প্রশ্নঃ- “ সূত্র “ কথার অর্থ কী ?
উত্তর – ‘ স্মৃতিসহায়ক সংক্ষিপ্ত শব্দসমষ্টি ‘ ।

প্রশ্নঃ- ভারতের ইতিহাসে কোন সম্রাট প্রথম রাষ্ট্রের খরচে পশু হাসপাতাল তৈরি করান ?
উত্তর – অশোক ।

প্রশ্নঃ- মুদ্রা ব্যবস্থার একক হিসাবে রূপোর টাকা বা রুপিয়া চালু হয় কোন সম্রাটের আমলে ?
উত্তর – শের শাহ সূরী ।

প্রশ্নঃ- বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্টাতা কে ?
উত্তর – হাসান ।

প্রশ্নঃ- কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লেখেন ?
উত্তর – জহির-উদ-দীন-বাবর ও নূর-উদ-দীন মহম্মদ জাহাঙ্গীর ।

প্রশ্নঃ- মহাবীরের স্ত্রীর নাম কী ?
উত্তর – যশোধরা ।

প্রশ্নঃ- ভারতে “ নওরোজ ” উৎসব কে চালু করেন ?
উত্তর – ইলতুতমিস ।

প্রশ্নঃ-দিল্লী শহর প্রতিষ্টায় কার ভূমিকা উল্লেখযোগ্য ছিল ?
উত্তর – সিকন্দর লোদী ।

প্রশ্নঃ- জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্করের নাম কী ?
উত্তর – মহাবীর বর্ধমান ।

প্রশ্নঃ-গান্ধার শিল্পের উন্নত হয় কোন আমলে ?
উত্তর – কুষাণ আমলে ।


প্রশ্নঃ- জালাল-উদ-দীন মহম্মদ আকবরের জন্মস্থান কোথায় ?
উত্তর – অমকোট ।

প্রশ্নঃ- ঊর্দু ভাষায় প্রথম কে কবিতা লেখেন ?
উত্তর – আমীর খসরু ।

প্রশ্নঃ- শের শাহ সুরীর আমলে সংঙ্কার করা বাদশাহী সড়কের নাম কী ?
উত্তর – জি. টি. রোড ( গ্র্যান্ড ট্রঙ্ক রোড )

প্রশ্নঃ- নূর জাহান নাম আগে কী ছিল ?
উত্তর – মেহের-উন্নিসা (শের আফগানের স্ত্রী মেহের-উন্নিসাকে জাহাঙ্গীর বিয়ে করার নাম দেন নূর জাহান ) ।

প্রশ্নঃ-দিল্লীর লালকেল্লা কে তৈরী করান ?
উত্তর – শাহ জাহান ।

প্রশ্নঃ- প্রকৃতপক্ষে  জৈন ধর্ম শুরু করেন কততম তীর্থঙ্কর ?
উত্তর – ২৩ তম ।

প্রশ্নঃ- বাবরের আত্মজীবনী ‘ বাবরনামা ’ কে ফার্সিতে অনুবাদ করেন ?
উত্তর – পায়াদা খাঁ ।

প্রশ্নঃ- মেগাস্থিনিস কোন রাজার আমলে ভারত ঘুরে ‘‘ ইন্ডিকা ’’ লেখেন ?
উত্তর – চন্দ্রগুপ্ত মৌয ।


প্রশ্নঃ- শঙ্করাচার্য কবে জন্ম গ্রহণ করেন ?
উত্তর – ৭৮৮ সালে ।

প্রশ্নঃ- পল্লব রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তর – কাঞ্চীপুরম ।

প্রশ্নঃ- পঞ্চম শিখ গুরু অর্জুন দেবের ফাঁসি কোন মুঘল সম্রাটের আমলে হয় ?
উত্তর – নূর-উদ-দীন মহম্মদ জাহাঙ্গীর ।

প্রশ্নঃ- মুঘল সম্রাট বাবর ভারত আক্রমণ করেন কার ডাকে ?
উত্তর –  দৌলত খাঁ লোদীর ডাকে ।

প্রশ্নঃ- মীর্জা আসাদুল্লাহ খান গালিব কোন সম্রাটের সভাকবি ছিলেন ?
উত্তর – বাহাদুর শাহ জাফর ।

প্রশ্নঃ- নাসির-উদ-দীন মহম্মদ হুমায়ুন কোন যুদ্ধে পরাজিত হয়ে ভারত ছাড়েন ?
উত্তর –  কনৌজের যুদ্ধ ।

প্রশ্নঃ- তুঘ্রিল খাঁ কার বিরুদ্ধে বিদ্রোহ করেন ?
উত্তর –  বলবন ।

প্রশ্নঃ- ভারতে আর্যদের বসতি প্রথম কোন অঞ্চলে গড়ে ওঠে ?
উত্তর –  সপ্তসিন্ধু অঞ্চলে ।

প্রশ্নঃ- বুদ্ধদেবের আবির্ভাব হয় কবে ?
উত্তর –  ৫৬৬ খ্রিষ্ঠ-পূর্বাব্দে ।

প্রশ্নঃ- দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেন কে ?
উত্তর –  মহাস্থবির যশ ।

প্রশ্নঃ- তুর্কী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয় কোন যুদ্ধের পর ?
উত্তর –  তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর ( ১১৯২ খ্রিষ্ঠাব্দ ) ।

প্রশ্নঃ- অঙ্কন শিল্পের সর্বোত্তম প্রকাশ ঘটে কোন মুঘল সম্রাটের আমলে ?
উত্তর –  নূর-উদ-দীন মহম্মদ জাহাঙ্গীর ।

প্রশ্নঃ- ঔরঙ্গজেবের মৃত্যু হয় কবে ?
উত্তর –  ১৭০৭ খ্রিষ্ঠাব্দ ।

প্রশ্নঃ- ভেনিসের পর্যটক মার্কোপোলো কবে ভারতে আসেন ?
উত্তর –  ১২৯৮ খ্রিষ্ঠাব্দ ।


প্রশ্নঃ- মুঘল আমলে বাংলার টাঁকশাল কোথায় ছিল ?
উত্তর – মকসুদাবাদ ।

প্রশ্নঃ- বিজয়নগর রাজ্যের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর – তৃতীয় রঙ্গ ।

প্রশ্নঃ- “ ভারতের তোতাপাখি ” নামে কে পরিচিত ?
উত্তর –  আমির খসরু ।

প্রশ্নঃ- কুষাণ বংশের শেষ রাজা কে ?
উত্তর – বাসুদেব ।

প্রশ্নঃ- ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ?
উত্তর – দ্রাবিড় ।

প্রশ্নঃ-   জ্জ্বয়িনী  কোন সম্রাটের রাজধানী ছিল ?
উত্তর –  দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর ।

প্রশ্নঃ- কণিষ্ক কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন ?
উত্তর –   বৌদ্ধ ধর্ম ।

প্রশ্নঃ- পাল বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর –   মদন পাল ।

প্রশ্নঃ- কোন যুদ্ধে নাসির-উদ-দীন মহম্মদ হুমায়ুন, শের শাহের কাছে হেড়ে যান ?
উত্তর –   বিলগ্রামের যুদ্ধ – এ ।

প্রশ্নঃ- সুলতানী যুগের কোন রাজা “ সুলতানী যুগের আকবর ”  নামে পরিচিত ?
উত্তর –  ফিরোজ শাহ তুঘলক ।

প্রশ্নঃ- বিজয় নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর –   হরিহর ও বুক্ক 

প্রশ্নঃ- বাংলায় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান হয় কোন যুগে ?
উত্তর –  সেন যুগ – এ ।

প্রশ্নঃ- “ সাহসাঙ্ক ” উপাধি পান কোন গুপ্ত সম্রাট ?
উত্তর –   দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।




ধন্যবাদ 

Comments