HISTORY GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWER SET IN BENGALI GK / ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন


HISTORY GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWER SET 

 এই প্রশ্ন গুলি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে । এই প্রশ্ন গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে । আপনার পরীক্ষায় সাফল্য আসুক সেই ভাবেই প্রতিটি প্রশ্ন করা হয়েছে । নীচে প্রশ্ন গুলি দেওয়া হল 





প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?
উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে  স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়?
উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ?
উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে কলকাতা নগরীর পত্তন হয়

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় ?
উত্তর:- ১৬৯৬ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়

প্রশ্ন:- কলকাতার ফোর্ট উইলিয়ামের কেন ওই নাম করণ হয় ?
উত্তর:- ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ওই নাম করণ করা হয়

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম করো ?
উত্তর:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম হল উন্নত শ্রেণির বিদেশি ঘোড়া

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম করো ?
উত্তর:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম হল মসলিন বস্ত্র

প্রশ্ন:- মোগল যুগে কাসবস কাকে বলা হত  ?
উত্তর:- মোগল যুগে ছোট শহর এবং গ্রামীণ বাজারকে কাসবস কাকে বলা হত

প্রশ্ন:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে কী কী পণ্যদ্রব্য ক্রয় করত ?
উত্তর:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে সুতি,রেশমি বস্ত্র , সোরা ও চিনি কিনে নিয়ে অন্যত্র রপ্তানি করত

প্রশ্ন:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম কারো ?
উত্তর:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম সুরাট ও কালিকট

প্রশ্ন:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম কী ?
উত্তর:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম হল রেশমবস্ত্র ও সোরা

প্রশ্ন:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম কী ?
উত্তর:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম হল চুঁচুড়া

প্রশ্ন:- কোন বৈদেশিক পর্যটক ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ?
উত্তর:- বৈদেশিক পর্যটক এডয়ার্ড টেরি ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন

প্রশ্ন:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম কী  ?
উত্তর:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম হল ফৈজাবাদ ও খান্দেশ

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন স্থান শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ?
উত্তর:- মোগল যুগে কাশ্মির ও লাহোর শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল

প্রশ্ন:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে কী কী খনিজ দ্রব্য পাওয়া যেত ?
উত্তর:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে হিরে ও উন্নত মানের লোহা পাওয়া যেত

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ?
উত্তর:- মোগল যুগে শ্রীলঙ্কা, বার্মা, চিন, জাপান, নেপাল, পারস্য, রোম প্রভৃতি দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল

প্রশ্ন:- কোন সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের কোন শহর লাভ করেন ?
উত্তর:- ১৬৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের মুম্বই শহর লাভ করেন

প্রশ্ন:- কোন সালে ভারতের কোন স্থানে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ?
উত্তর:- ১৬৬৭ সালে ভারতের সুরাটে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয়

প্রশ্ন:- ফারুকশিয়ারের ফরমান কী ?
উত্তর:-ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে মোগল সম্রাট ফারুকশিয়ারের প্রদত্ত বাংলায় বিনাশুল্কে বহির্বাণিজ্যের অনুমতিপত্র

প্রশ্ন:- কোন সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ?
উত্তর:- ১৭১৭ সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয়

প্রশ্ন:- কে কাকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ?
উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ার  ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
উত্তর:- ১৭৫৬ খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন

প্রশ্ন:- সিরাজ উদদৌলার রাজধানী কোথায় ছিল ?
উত্তর:- সিরাজ উদদৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদে

প্রশ্ন:- সিরাজ উদদৌলার পক্ষে কে ছিলেন ?
উত্তর:- মিরমদন সিরাজ উদদৌলার পক্ষে  ছিলেন

প্রশ্ন:- সিরাজ উদদৌলার বিপক্ষে কারা ছিলেন ?
উত্তর:- রাজবল্লভ, ঘষেটি বেগম, ও মিরন সিরাজ উদদৌলার বিপক্ষে ছিলেন

প্রশ্ন:- কী উদ্দেশ্যে অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটি প্রচারিত হয় ?
উত্তর:- নবাব সিরাজ উদদৌলাকে কলঙ্কিত করার জন্য অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটি প্রচারিত হয়

প্রশ্ন:- আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর:- ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল

প্রশ্ন:- আলবুকার্কের সাম্রাজ্যবাদী নীতি কী নামে পরিচিত ?
উত্তর:- আলবুকার্কের সাম্রাজ্যবাদী নীতি নীলজল নীতি নামে পরিচিত 

প্রশ্ন:- ১৬৯০ খ্রিস্টাব্দ কিসের জন্য বিখ্যাত  ?
উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে জবচার্নক হুগলি নদীর তীরে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি তৈরী করেন

প্রশ্ন:- সুরম্যান কে ?
উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ারের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি

প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর:- মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন

প্রশ্ন:- ইংরেজরা বিদেরার যুদ্ধে কাদের পরাজিত করেন ?
উত্তর:- ইংরেজরা বিদেরার যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেন

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে ৪ঠা ফেব্রুয়ারী  আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল

প্রশ্ন:- পলাশির যুদ্ধ কোন বছর সংঘটিত হয় ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়

প্রশ্ন:- পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
উত্তর:- লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন

প্রশ্ন:- মিরজাফর কে ছিলেন ?
উত্তর:- মিরজাফর পলাশির যুদ্ধের আগে বাংলার নবাব সিরাজ উদদৌলার প্রধান সেনাপতি এবং পলাশির যুদ্ধে  সিরাজ উদদৌলার পরাজয়ের পর বাংলার নবাব হন

প্রশ্ন:- পলাশির যুদ্ধের ফল কী হয়েছিল ?
উত্তর:- পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদদৌলা পরাজিত হয়েছিলেন ও ইংরেজরা বিজয়ী হয়

প্রশ্ন:- পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন ?
উত্তর:- পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মিরজাফর

প্রশ্ন:- বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তর:- বাংলার নবাব মিরকাশিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন

প্রশ্ন:-বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন  ?
উত্তর:- বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব  ছিলেন মিরকাশিম

প্রশ্ন:- মিরকাশিমের পর কে বাংলার নবাব হন ?
উত্তর:- মিরকাশিমের পর বাংলার নবাব হন মিরজাফর

প্রশ্ন:- মিরজাফরের মৃত্যুর পর কে মুর্শিদাবাদের নানাব হয়েছিলেন ?
উত্তর:- মিরজাফরের মৃত্যুর পর নজম-উদ্-দৌলা মুর্শিদাবাদের নানাব হয়েছিলেন

প্রশ্ন:- বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উত্তর:- ১৭৬৪ খ্রিস্টাব্দে ২২ শে অক্টোবর বক্সারের যুদ্ধ হয়

প্রশ্ন:- বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- বাংলার নবাব মিরকাশিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে মোগল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদদৌলা মিরকাশিমকে

প্রশ্ন:- বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন ?
উত্তর:- বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট  ছিলেন দ্বিতীয় শাহ আলম

প্রশ্ন:- এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ইংরেজ কোম্পানি এবং অযোধ্যার নবাবের মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়

প্রশ্ন:- বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়
প্রশ্ন:- বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়

প্রশ্ন:- কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে ?
উত্তর:- গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে



ধন্যবাদ

Comments